1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পিঠা উৎসব - Ajkal London
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

স্পেনের বার্সেলোনায় মাদারীপুর জেলা সমিতির পিঠা উৎসব

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার ভিউ

স্পেন প্রতিনিধি: স্পেনের বার্সেলোনা নবগঠিত মাদারীপুর জেলা সমিতির উদ্যোগ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।গত ২৬শে মার্চ শনিবার বার্সেলোনা মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে বিকেল ৫ঘটিকার সময় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পিঠা পুলির উৎসবের আয়োজন করে মাদারীপুর জেলা সমিতি।

মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক খানের সভাপতিত্বে ও মহিলা সদস্য রুপা ও হামিদা শরিফ হিরার যৌত সঞ্চালনায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।প্রথমেই মাদারীপুর জেলা সমিতির সভাপতিকে নিয়ে আগত অতিথি ও সংগঠনের সদস্য বৃন্দরা পিঠা উৎসবের কেক কেটে দেশীয় নানা পদের পিঠা প্রদর্শন করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল ওয়াহীদ,বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহেতা হক ইয়ত বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন এর সভাপতি খাদিজা আক্তার মনিকা,নুরুজ্জামান কুকন,এনায়েত ডালী,আবুল কালাম আজাদ,ফয়সল আহমেদ মুল্লা,রুপা আলম।

সংগঠনের মহিলা সদস্যদের মধ্যে মাদারীপুর জেলা সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন সভাপতি সফিক খান। পরে অনুষ্ঠানে আগত অতিথি ও উপস্থিত সবাইকে পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসবের সমাপ্তি করা হয়।

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর