1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
রাজকীয় সম্মাননা এমবিই পেলেন নাদিয়া সামদানি - Ajkal London
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

রাজকীয় সম্মাননা এমবিই পেলেন নাদিয়া সামদানি

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৫৭ বার ভিউ

কমিউনিটি প্রতিবেদক: ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার এমবিইর তালিকায় নাম এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া সামদানির। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চারুকলা উৎসব ঢাকা আর্ট সামিটের পরিচালক ও সামদানি আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও যুক্তরাজ্যের শিল্পকলায় পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে সামদানি আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা নাদিয়া সামদানিকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

নিজের চেষ্টা এবং সামদানি আর্ট ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে বাংলাদেশের সমসাময়িক চিত্রশিল্পীদের কাজ তুলে ধরছেন নাদিয়া। তাঁদের কাজগুলো আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংগ্রহশালায় স্থান পেয়েছে।

শিল্পকলাকে সবার কাছে পৌঁছানো সহজ করা, স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পের মধ্যে ব্যবধান কমিয়ে আনা এবং স্থানীয় জনসাধারণকে চিত্রকলার সঙ্গে যুক্ত করাই হলো সামদানি আর্ট ফাউন্ডেশনের লক্ষ্য।

এমবিই সম্মাননা পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাদিয়া সামদানি বলেন, ‘এক দশকের বেশি সময় ধরে শৈল্পিক প্রতিভাকে সমর্থন ও লালন করার জন্য এই স্বীকৃতি পাওয়া একটি অসাধারণ সম্মান। আমাদের কাজের সঙ্গে যে বিশাল জনসম্পৃক্ততা তৈরি হয়েছে, এই ফাউন্ডেশন বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে নতুন আন্তঃসাংস্কৃতিক যোগাযোগকে যেভাবে উৎসাহিত করে চলেছে, তাতে আমি আনন্দিত।’

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর