1. admin@ajkallondon.com : Ajkal London : Ajkal London
  2. ajkallondon@gmail.com : Dev : Dev
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কুসুম শিকদার - Ajkal London
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কুসুম শিকদার

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার ভিউ

রুকশান আরা:নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমায় ফিরছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, এবার তিনি পরিচালক হিসাবে আসছেন দর্শকদের সামনে। এর জন্য ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। নিজে না ঘুমিয়ে অন্যদের ভালো রাখতে হয়েছে তাকে।

নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘শরতের জবা’। সিনেমাটির মুক্তি নিয়ে বেশ চাপেও আছেন এ অভিনেত্রী। মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতেও বেশ ব্যস্ততা যাচ্ছে।

কুসুম বলেন, ‘পরিস্থিতি যা-ই হোক, নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত। সে ভাবে প্রস্তুতিও নিচ্ছি।কিছুদিনের ভিতর টিজার, ট্রেলার ও পোস্টার প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ-এই পুরো সময়ে আমার পরিবার থেকে অনেক সহায়তা পেয়েছি। এ জন্যই কাজটি খুব সুন্দর ভাবে গুছিয়ে আনতে পেরেছি।’

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, নিজের অনুভূতি কেমন? উত্তরে কুসুম বলেন, ‘চিন্তায় আমি শেষ। নিজে না ঘুমিয়ে, ঠিকমতো না খেয়ে অন্যদের ভালো রাখতে হয়েছে। ২০০ কলাকুশলীর বিশাল টিম। কে কী খাবে, কোথায় থাকবে, এসব দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। পাশাপাশি অভিনয়ও করতে হয়েছে। অভিনয় করিয়েও নিতে হয়েছে। ক্যাপ্টেন হিসেবে চাপটা আমার কাঁধেই ছিল।’প্রসঙ্গত, মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম শিকদারকে গানেও পাওয়া গেছে।’

Google News

নিউজ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর